×

আইন-বিচার

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনকে আগামী ৮ এপ্রিলের মধ্যে আদালতে হাজির করার জন্য গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্বারা দায়েরকৃত মামলায় এ নিদের্শ দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালতে গেজেট প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে বিজি প্রেস থেকে গেজেট প্রকাশ না হওয়ায় আদালত আগামী ৮ এপ্রিলের মধ্যে প্রকাশের নির্দেশ দেন।

আরো পড়ুন : টিউলিপকে গ্রেফতারে ‘রেড নোটিশ’ জারির আদেশ

গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে আদালত টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ মার্চ দিন ধার্য হয়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখল করে রেজিস্ট্রি করেন।

উল্লেখ্য, গত জুলাই মাসে শাহ মো. খসরুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করলে তদন্ত তিন মাসের জন্য স্থগিত হয়। এরপরও চেম্বার আদালতে দুদক ‘নো অর্ডার’ পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App