×

আইন-বিচার

আগাম জামিন চাইলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

আগাম জামিন চাইলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী হত্যাকাণ্ডসহ তিনটি মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. তৌফিক এনাম টিপুর হাইকোর্টে বেঞ্চে এ জামিন আবেদন করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) তার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাল-জালিয়াতির অভিযোগে সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে সুপ্রিম কোর্ট আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নুর তাপস, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির, আব্দুর নুর দুলাল, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব, ব্যারিস্টার তানজিব উল আলম, মোতাহার হোসেন সাজু, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ, অ্যাডভাকেট মনিরুজ্জামান, ওয়াকিলুর রহমান, আজাহারুল্লাহ ভুইয়া, ওয়াজিউল্লাহ, সৌমিত্র সর্দার, শুভ, কাজল রশিদ বিশ্বাস, ব্যারিস্টার ইমরান।

আরো পড়ুন : ফের ২ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

এছাড়া আরো আসামি হলেন, আসাদুজ্জামান মনির, মিজান, জগলুল কবির, সাইফ, শাহনেওয়াজ, মুকিম, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ডিবি রমনা (সুপ্রিম কোর্ট ইনচার্জ) মোহাম্মাদ মমিন, সাবেক ডিসি হারুন, শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ, এসি রমনা বায়েজীদুর রহমান, রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আব্দুল আল মাসুম, নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুক, শাহবাগ থানার পুলিশ পরিদর্শক মো. মাহফুজুল হক ভুইয়া ও গোলাম মোস্তফা, নায়েক মো. বাকী বিল্লাহ, কনসটেবল মো. মঈনুদ্দীন, কিবরিয়া ও রকিবুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ৪০–৫০ জন সন্ত্রাসী প্রকৃতির আইনজীবী, যুবলীগ ও প্রায় ১০০ জন স্পেশাল পুলিশ সদস্যসহ কিছু আসামির নির্দেশে সমিতির ইতিহাস, ঐতিহ্য ও মান-মর্যাদা বিনষ্ট করা হয়।

আসামিরা জাল ও ভুয়া ভোটের মাধ্যমে ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করে বার সমিতির দায়িত্বে বসায়। পরে সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট ও ১ কোটি ক্ষতিপূরণের দাবি

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট ও ১ কোটি ক্ষতিপূরণের দাবি

দেশে মজুত পেট্রোল-ডিজেলের পরিমাণ জানাল জ্বালানি বিভাগ

দেশে মজুত পেট্রোল-ডিজেলের পরিমাণ জানাল জ্বালানি বিভাগ

তদন্ত কমিটির মুখোমুখি বিসিবি সভাপতি বুলবুল

তদন্ত কমিটির মুখোমুখি বিসিবি সভাপতি বুলবুল

ইরানে স্কুল-স্পোর্টস হলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

ইরানে স্কুল-স্পোর্টস হলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App