×

আইন-বিচার

আদালতের সিঁড়িতে পড়ে আহত শিরীন শারমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

আদালতের সিঁড়িতে পড়ে আহত শিরীন শারমিন

ছবি: ভিডিও ফুটেজ থেকে নেওয়া

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আদালতের সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত থেকে নামানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে পাওয়া এক ভিডিওতে দেখা যায়, সিঁড়িতে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান।

পড়ে যাওয়ার পরপরই পুলিশ সদস্যরা তাকে দ্রুত টেনে তোলেন। সেখান থেকে তাকে সরাসরি প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়েছে বলেও কারাগার সূত্র জানিয়েছেভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আজ ড. শিরীন শারমিনকে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত কক্ষ থেকে বের করে সিঁড়ি দিয়ে নিচে নামানোর সময় উৎসুক জনতা ও পুলিশের হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময়  সাবেক এই স্পিকার সিঁড়িতে পড়ে যান এবং ব্যথায় চিৎকার করে ওঠেন। তার সঙ্গে থাকা কয়েকজন নারী পুলিশ সদস্যও এ সময় পড়ে গিয়ে আহত হন।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App