×

আইন-বিচার

হত্যাচেষ্টার আরেক মামলায় প্রতিমন্ত্রী মাহবুব গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম

হত্যাচেষ্টার আরেক মামলায় প্রতিমন্ত্রী মাহবুব গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

আদালত সূত্রে জানা যায়, এদিন কারাগার থেকে মাহবুব আলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এবং মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল মিয়া তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমনপীড়নে তার ভূমিকা ছিল বলেও তদন্তে উঠে এসেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করলে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন গুলিবিদ্ধ হন। এ সময় তার দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় একই বছরের ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App