×

আইন-বিচার

আবু সাঈদ হত্যা মামলা

গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের রায়ের পর আসামিপক্ষ গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

রায়ে দুইজন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজন আসামিকে খালাস দেওয়া হয় এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন দাবি করেন, মামলায় উপস্থাপিত প্রমাণে গুলির অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।

তিনি বলেন, আবু সাঈদের জব্দ করা গেঞ্জিতে কোনো গুলির ছিদ্র পাওয়া যায়নি এবং তার মরদেহেও গুলির কারণে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া মরদেহের এক্স-রে বা অন্য কোনো পরীক্ষাও করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

আইনজীবী দোলন আরো জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে ১২ বোর শর্টগানের কার্টিজ ব্যবহার করে গুলি করার অভিযোগ আনা হলেও সেই কার্টিজ জব্দ করা হয়নি। এ নিয়ে তারা আদালতে একাধিক যুক্তি উপস্থাপন করেছেন।

তিনি বলেন, আসামিপক্ষের হয়ে ২০টিরও বেশি পয়েন্টে লিখিত যুক্তি আদালতে জমা দেওয়া হয়েছে। তবে ট্রাইব্যুনালের রায়ে প্রত্যাশিত খালাস না পাওয়ায় তারা এখন পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

আইনজীবী আরো আশা প্রকাশ করেন, আপিল বিভাগে শুনানির মাধ্যমে আসামিরা ন্যায়বিচার পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App