×

আইন-বিচার

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার সচেতন রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানান আইনমন্ত্রী। 

আইনমন্ত্রী বলেন, আগের আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন। ইতোমধ্যে এ লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।

আরো পড়ুন : আ. লীগ আমলে বিসিএসে দলীয়করণে ব্যবস্থা নেওয়া হবে

মন্ত্রী জানান, গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে, যা হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করবে। এরপর ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে।

তিনি বলেন, সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক, এমনকি হত্যা মামলাসহ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা হলে সংশ্লিষ্ট জেলা ও কেন্দ্রীয় কমিটি তা পর্যালোচনা করবে। যদি কোনো মামলা রাজনৈতিকভাবে হয়রানিমূলক হিসেবে প্রমাণিত হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকার রাজনৈতিক উদ্দেশে দায়ের করা এসব মামলার কারণে ভুক্তভোগীদের প্রতিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান আইনমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App