×

আইন-বিচার

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোকে (২৬) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে (৪৬) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (২৬ এপ্রিল) রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ।

একইদিন সকালে বাড্ডা থানাধীন উদয় ম্যানসন রোডের বাসায় মিমোকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা। পরে তাকে মৃত অবস্থায় নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন : ঢাবি শিক্ষার্থী মিমোর ‘আত্মহত্যা’, শিক্ষক সুদীপকে কারাগারে আটক রাখার আবেদন

ঘটনার পরদিন মিমোর বাবা গোলাম মোস্তফা (৬২) বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার মেয়ের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ বার্তা পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, সুদীপ চক্রবর্তীর সঙ্গে মিমোর ব্যক্তিগত সম্পর্ক ছিল।

অভিযোগে আরো বলা হয়, ঘটনার রাতে মিমো ও সুদীপের মধ্যে ভিডিও কলে কথা হয়। সেই কথোপকথনের পরিপ্রেক্ষিতেই মিমো আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে প্ররোচিত হন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্ধ যুগে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৮৪

অর্ধ যুগে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৮৪

আগস্টে দুই দফায় ৮ দিনের টানা ছুটির সুযোগ

আগস্টে দুই দফায় ৮ দিনের টানা ছুটির সুযোগ

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

এনসিপির বিক্ষোভ আজ

এনসিপির বিক্ষোভ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App