×

আইন-বিচার

আইন কর্মকর্তাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেলের জরুরি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

আইন কর্মকর্তাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেলের জরুরি নোটিশ

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ দায়িত্বের বাইরে অন্য কোর্টে কোনো মামলায় প্রভাব বিস্তার না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের গোচরীভূত হয়েছে যে, বিভিন্ন আদালতে কর্তব্যরত কতিপয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে গমন না করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

আরো পড়ুন : দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App