×

আইন-বিচার

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:০৬ পিএম

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

ছবি : সংগৃহীত

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই, অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে নাগরিকের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে স্বীকৃত। রাষ্ট্রের দায়িত্ব জনগণের জন্য নিরাপদ, মানসম্পন্ন, কার্যকর ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কিন্তু বাস্তবে দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার মান, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি চিকিৎসা ব্যবস্থা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ এবং জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিন ধরে বিদ্যমান।

সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী গভীর উদ্বেগ, শোক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। ওই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

আরো পড়ুন : আদ্‌-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

নোটিশে জনস্বার্থে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে—

১। দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরুরি ভিত্তিতে বিশেষ তদারকি ও অভিযান পরিচালনা করা।

২। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতালগুলোর লাইসেন্স, অনুমোদন, চিকিৎসা সরঞ্জাম, অগ্নিনিরাপত্তা, সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রোগী নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা।

৩। আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউসহ সব ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে প্রয়োজনীয় জনবল, আধুনিক যন্ত্রপাতি, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং সামগ্রিক কার্যকারিতা পরীক্ষা করা।

৪। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও সংশ্লিষ্ট কর্মীদের বৈধ নিবন্ধন, পেশাগত যোগ্যতা ও দায়িত্ব পালনের বিষয় যাচাই করা।

৫। অনুমোদনবিহীন, মানহীন বা প্রতারণামূলক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

৬। আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা।

৭। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

৮। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে এসব বিষয়ে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত প্রতিকার, রিট আবেদনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

‘ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি’

ট্রাম্প ‘ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি’

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে: আইনমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App