×

আইন-বিচার

‘বন্দুকযুদ্ধে’ ২ শিবির নেতাকে গুলি, ৮ আসামির বিচার শুরু আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৩৬ এএম

‘বন্দুকযুদ্ধে’ ২ শিবির নেতাকে গুলি, ৮ আসামির বিচার শুরু আজ

ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ।

সোমবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলায় বর্তমানে তিন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন চৌগাছা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান এবং কনস্টেবল জহরুল হক।

অন্যদিকে, পলাতক রয়েছেন তৎকালীন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল এবং এসআই মাজেদুল।

আরো পড়ুন : রামিসা হত্যা মামলা, শুনানি শুরু সোমবার

এর আগে গত ২০ এপ্রিল আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় গ্রেপ্তার আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১ জুন দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন এবং সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে একটি মিথ্যা মামলায় আটক করে পুলিশ। পরে আদালতে হাজির না করে তাদের টানা দুই রাত নির্যাতন করা হয়।

অভিযোগে বলা হয়েছে, পরবর্তীতে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অধীনস্থ পুলিশ সদস্যদের মাধ্যমে দুই নেতার পায়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তাদের ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে মিথ্যা অস্ত্র মামলায় চালান দেওয়া হয়।

প্রসিকিউশনের দাবি, পরে আদালতে অস্ত্র মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এছাড়া ক্ষতস্থানে বালু ঢোকানোর কারণে সংক্রমণ ও পচন দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ভুক্তভোগী দুই নেতার পা কেটে ফেলতে হয়।

এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

‘বন্দুকযুদ্ধে’ ২ শিবির নেতাকে গুলি, ৮ আসামির বিচার শুরু আজ

‘বন্দুকযুদ্ধে’ ২ শিবির নেতাকে গুলি, ৮ আসামির বিচার শুরু আজ

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

আবারও বাড়লো পেট্রোল-অকটেনের দাম, লিটারে কত গুনতে হবে গ্রাহকদের?

আবারও বাড়লো পেট্রোল-অকটেনের দাম, লিটারে কত গুনতে হবে গ্রাহকদের?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App