×

আইন-বিচার

রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:৪১ পিএম

রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আশা প্রকাশ করেন, ঢাকার পল্লবীর শিশু রামিসা আক্তার ধর্ষণ-হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের রায় আগামী তিন মাসের মধ্যে ‘কার্যকর করা সম্ভব’ হবে। 

হত্যাকাণ্ড মামলার ডেথ রেফারেন্স ও আপিল প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ যদি অগ্রাধিকার দিয়ে শুনানি করেন, তবে ‘আগামী তিন মাসের মধ্যে এই মামলার চূড়ান্ত রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব’।

রোববার (৭ জুন) আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে সাত দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। যাওয়ার পরে সমস্ত মামলায় পেপার বুক রেডি করতে হয়, পেপার বুক বাইরে করার সুযোগ নাই। পেপার বুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়। এরপরে সুপ্রিম কোর্ট সিরিয়ালে এই মৃত্যুদণ্ডগুলোর বিষয় নিষ্পত্তি করেন।”

রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দিতে বলা হয়েছে।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আইনে নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ নেই জানিয়ে তিনি বলেন, “আইনে কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে সে বিষয়ে নাই। আপনাদের এখানে আমরা আদালতের কাছে নিবেদন করব সবগুলোই, সবগুলোই যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করার জন্য করব। এখন আদালতের বিষয় থাকবে। এইটা আমাদের সলিসিটরিং এবং জেনারেল অফিস যৌথভাবে উদ্যোগ নেবেন।”

বিচার দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, “আজকের এই যে ফাস্ট ট্র্যাক সরকার একা করেননি, আপনাদের মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধান বিচারপতি যদি ১৫ই জুন পর্যন্ত এই মাননীয় বিচারকদের যে ছুটি ছিল, সেই ছুটি বাতিল না করতেন তাহলে ফাস্ট ট্র্যাক করা সরকারের পক্ষে সম্ভব হত না।”

রামিসা হত্যাকাণ্ডের আসামিদের অপরাধের ধরন নিয়ে তিনি বলেন, “রামিসা হত্যাকাণ্ড, এরা তো মানসিকভাবে অপরাধী, কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। এরকম একটা ঘটনা ঘটিয়ে ১৬৪ করেছেন, এরপর বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মামলার রেকর্ডে যা নাই, এরকম আরেকজনকে টেনে এনে ওর উদ্দেশ্যই ছিল যে, বিচার প্রক্রিয়াটা কতটা বিলম্বিত করা যায়।

তিনি আরও বলেন, মানুষ ভুলে যায় কি না, মানুষ তার এটা থেকে দৃষ্টি অন্যদিকে নেয় কি না। কিন্তু আমরা আমাদের বিচার প্রক্রিয়ায় যেমন ফোকাস ছিলাম, আমাদের সামনে যা কিছু ম্যাটেরিয়াল ছিল আমরা সেগুলো সামনে নিয়ে এগিয়ে গেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

প্রতিমন্ত্রীর প্রশ্ন হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App