মামলা ঝুলছে পাঁচ বছর
হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: ফাইল ফটো
হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরাকে তলব করেছেন হাইকোর্ট। প্রায় পাঁচ বছর ধরে একটি ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ শেষ না করায় তাঁকে এ তলব করা হয়।
মঙ্গলবার (৯ জুন) আসামি গোলাম হোসেনের জামিন শুনানির সময় বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত আগামী ২৩ জুন বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরাকে সশরীরে হাজির হয়ে ওই মামলার বিচার বিলম্বের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।
