×

আইন-বিচার

আসলাম চৌধুরীর ফল প্রকাশ স্থগিত, শপথেও নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:২৯ এএম

আসলাম চৌধুরীর ফল প্রকাশ স্থগিত, শপথেও নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ঋণ খেলাপির কারণে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার নির্বাচনের ফলাফলও প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে মামলার রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আরো পড়ুন : ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

অন্যদিকে, আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন, গত ১৮ জানুয়ারি, আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এদিকে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

এর ফলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে এবং তা প্রকাশ করা যাবে না বলে আদালত নির্দেশ দেন।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। তবে আদালতের পূর্ববর্তী নির্দেশনার কারণে তার ফলাফল প্রকাশ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুড়িগ্রামে পানিবন্দি ১০ হাজার মানুষ

কুড়িগ্রামে পানিবন্দি ১০ হাজার মানুষ

নড়াইলে ছেলেকে না পেয়ে বাবাকে পিটিয়ে আহত

নড়াইলে ছেলেকে না পেয়ে বাবাকে পিটিয়ে আহত

নাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো

নাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো

আসলাম চৌধুরীর ফল প্রকাশ স্থগিত, শপথেও নিষেধাজ্ঞা

আসলাম চৌধুরীর ফল প্রকাশ স্থগিত, শপথেও নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App