×

আইন-বিচার

আবু সাঈদ হত্যা মামলায় খালাস চেয়ে ৪ আসামির আপিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

আবু সাঈদ হত্যা মামলায় খালাস চেয়ে ৪ আসামির আপিল

ছবি : সংগৃহীত

২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত চার আসামি রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী আজিজুর রহমান দুলুনি।

আপিলকারীদের মধ্যে রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলও আপিল করেছেন।

আবু সাঈদ ২০২৪ সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৯ এপ্রিল রায় ঘোষণা করে।

রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচজনকে ১০ বছর, আটজনকে পাঁচ বছর এবং ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনের ক্ষেত্রে হাজতে কাটানো সময়কেই সাজা হিসেবে গণ্য করা হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন : আরএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান (জীবন), তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম (নয়ন) এবং বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় (মাধব)।

১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বেরোবির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদ, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল এবং ছাত্রলীগের বেরোবি শাখার সভাপতি পোমেল বড়ুয়া। আদালতের রায় অনুযায়ী, তারা সবাই পলাতক।

পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্তদের তালিকায় রয়েছেন আরএমপির সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী, সাবেক উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী (আকাশ), মাসুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাহাবুবার রহমান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সারোয়ার হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App