×

আইন-বিচার

চেক ডিজঅনার মামলায় কারাগারে রিজেন্টের সাহেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম

চেক ডিজঅনার মামলায় কারাগারে রিজেন্টের সাহেদ

ছবি : সংগৃহীত

মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদিক আহম্মেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, মামলাটি দায়েরের সময় সাহেদ অন্য একটি মামলায় সাড়ে চার বছর কারাগারে ছিলেন। সে সময় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। পরে ২০২৫ সালের ৪ মে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তিনি।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালে ব্যবসায়িক উদ্দেশ্যে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ নেন সাহেদ। ঋণের নিরাপত্তা হিসেবে একই অঙ্কের একটি চেক ব্যাংকে জমা দেন। তবে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তা অনাদায়ী (ডিজঅনার) হয়।

এ ঘটনায় ১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

বিচার শেষে ২০২৫ সালের ৪ মে আদালত সাহেদকে এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্লবী থানার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ দেশজুড়ে আলোচনায় আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন

বিশ্বকাপ হারার পর আবেগঘন বার্তা মেসির

বিশ্বকাপ হারার পর আবেগঘন বার্তা মেসির

দ্বিমত হতে পারে, তবে আমাদের মধ্যে কোন বিভেদ নেই

প্রধানমন্ত্রী দ্বিমত হতে পারে, তবে আমাদের মধ্যে কোন বিভেদ নেই

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, স্মৃতিতে সেই বিভীষিকা

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, স্মৃতিতে সেই বিভীষিকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App