×

আইন-বিচার

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আরও চারটি মামলায় জামিন আবেদন এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। বুধবার তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। অভিযোগে বলা হয়, বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং গুলি ছুড়ে তাদের হত্যার চেষ্টা করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

তবে এই মামলায় জামিন পেলেও তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না। কারণ রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় তার জামিন আবেদন এখনো বিচারাধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App