×

আইন-বিচার

সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম

সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ নির্ধারণ

চিত্রনায়ক সালমান শাহ। ছবি : সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রতিবেদন জমা দেওয়ার দিন থাকলেও তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত সময়ে তা দাখিল করতে না পারায় নতুন এই তারিখ নির্ধারণ করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। মামলার তদন্ত করছেন সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

এর আগে চলতি বছরের ২০ মে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের অনুমতি দেন।

তবে ওই আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ আপত্তি জানিয়ে আবেদন করলে আদালত সেটি নথিভুক্ত করেন। পরবর্তীতে ২২ জুন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে মরদেহ উত্তোলন কার্যক্রম তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরো পড়ুন : মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই চিত্রনায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে রমনা থানায় মামলা হয়। পরে সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের আবেদন করেন।

তদন্ত শেষে ১৯৯৭ সালে সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। আদালত সেই প্রতিবেদন গ্রহণ করলেও বাদীপক্ষ তা চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন করে। পরবর্তীতে আদালত সেই আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে পুনঃতদন্তের নির্দেশ দেন।

এরপর সালমান শাহর স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লিও (লুসি), অভিনেতা আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App