×

আইন-বিচার

মোজাফফরকে জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম

মোজাফফরকে জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

ছবি : সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

একই সঙ্গে তদন্ত সংস্থাকে মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর আগে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরো পড়ুন : মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়েও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবিড় যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।

প্রসিকিউশনের দাবি, মোজাফফর হোসেন ‘জনডু’ ছদ্মনাম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময়ও তিনি নিয়মিতভাবে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখতেন বলে তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্ভাব্য ভূমিকা এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অন্যান্য মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততা ছিল কি না, তা জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App