×

আইন-বিচার

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:২৮ পিএম

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুষ্ঠানিক প্রচার ছাড়াই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে জুলাই আন্দোলন-সংক্রান্ত আরও পাঁচটি মামলার এজাহারে তার নাম থাকলেও সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে গ্রেপ্তারের পর প্রায় ১১ মাস কারাগারে ছিলেন আফ্রিদি। চলতি বছরের ২৩ জুলাই তিনি মুক্তি পান।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে একাধিক মামলা থাকলে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার তা জানার কথা। কারাগারে থাকা অবস্থায় অন্যান্য মামলায় কেন তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট আটটি মামলা হয়েছে। এর মধ্যে ওয়ারী থানার একটি ছাড়া বাকি সাতটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। যাত্রাবাড়ী ও বাড্ডা থানার দুটি হত্যাচেষ্টা মামলা এবং ওয়ারী থানার একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে রামপুরা থানার একটি হত্যা মামলা এবং বাড্ডা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও বনানী থানার চারটি হত্যাচেষ্টা মামলায় নাম থাকলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত কোনো আসামি জামিন পেলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করে তদন্ত কর্মকর্তা প্রয়োজন হলে আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালতের অনুমোদনের পর সেই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু তৌহিদ আফ্রিদির ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করে। পরদিন যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার তদন্ত শেষে তার অব্যাহতির সুপারিশ করা হয়। এরপর ১৫ জুন ওয়ারী থানার প্রতারণার একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।

হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর আপিল বিভাগও সেই জামিন বহাল রাখেন। সর্বশেষ ২১ জুলাই ওয়ারী থানার প্রতারণা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এরপর তার আইনজীবী জানান, সব মামলায় জামিন পাওয়ায় মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

কারা অধিদপ্তরের মিডিয়া উইং জানিয়েছে, প্রয়োজনীয় জামিন সংক্রান্ত নথি যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার তৌহিদ আফ্রিদিকে মুক্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, কোনো আসামিকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো বাধ্যতামূলক নয়। তদন্তের প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তদন্তকারী সংস্থার রয়েছে। তার মতে, আসামি মুক্তি পেলেও মামলার তদন্ত কার্যক্রমে আইনগত কোনো বাধা সৃষ্টি হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App