×

আইন-বিচার

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

খুলনার বটিয়াঘাটা উপজেলার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৭ জুলাই) বিকালে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. খুরশীদ আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার ঝালবাড়ি এলাকার আব্দুস সালাম (৩০), মো. খুরশিদ আলম (৩৫) ও তার ভাই মো. খায়রুল শেখ (২৮)।

আরো পড়ুন: সাইবার সুরক্ষা আইনে 'বাঁশেরকেল্লা' পেজের বিরুদ্ধে মামলা

মামলায় বলা হয়েছে, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টায় রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছে ঘোরাঘুরি করছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আসামিরা বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় রেজাউলকে বাঁচাতে গিয়ে তার ছোট ভাই মেজবাহ উদ্দিনও মারপিটের শিকার হন। রেজাউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিন সন্ধ্যায় মেজবাহ উদ্দিন বাদী হয়ে সালাম, খুরশিদ, খায়রুল ও এরশাদ শেখকে আসামি করে মামলা করেন। 

এতে বলা হয়, দোকান নির্মাণকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে রেজাউলের আগে থেকেই বিরোধ চলছিল।

২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. গোলাম রসুল চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। 

আদালতের বেঞ্চ সহাকারী মো. শাহ আলম বলেন, আসামি এরশাদ শেখকে খালাস দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App