×

আইন-বিচার

আলহামদুলিল্লাহ, আমরা এই রায়ে সন্তুষ্ট: নুসরাতের মা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

আলহামদুলিল্লাহ, আমরা এই রায়ে সন্তুষ্ট: নুসরাতের মা

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি পাওয়ার কথা জানিয়ে নিজের পরিবার ও ছেলেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে হাইকোর্টে নুসরাত হত্যা মামলার আপিলের রায় ঘোষণার পর ফেনীর সোনাগাজী পৌরসভার উত্তর চান্দিয়া গ্রামের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: আমাদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে

এসময় শিরীন আক্তার বলেন, আলহামদুলিল্লাহ, আমরা রায়ে সন্তুষ্ট। অনেকে বলেছিল, আমরা নাটক করছি, রাফি আত্মহত্যা করেছে। কিন্তু আজ আদালতের রায়ে প্রমাণ হয়েছে, রাফির মৃত্যু হত্যাকাণ্ড। এই হত্যার আজ রায় হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত আমাদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমি আমার পরিবার ও ছেলেদের নিয়ে শঙ্কিত। সরকারের কাছে আমি আমার ছেলেদের নিরাপত্তা চাই। 

তিনি আরও বলেন, নুসরাতের মৃত্যুর পর অনেকেই তাদের উদ্দেশে বিভিন্নভাবে বলেছিলেন, তার মেয়ে আত্মহত্যা করেছে এবং তারা ‘নাটক’ করছেন। কিন্তু আদালতের রায়ের পর বিষয়টি পরিষ্কার হয়েছে। তারা আমার মেয়েকে হত্যা করেছে। নানা হুমকি-ধমকি সত্বেও আমরা ধৈর্য ধরে আছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও স্বেচ্ছাসেবক দল নেতা

প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও স্বেচ্ছাসেবক দল নেতা

আমাদের কাজী নজরুল হলেন তারেক রহমান: চিফ হুইপ

আমাদের কাজী নজরুল হলেন তারেক রহমান: চিফ হুইপ

ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের কারাদণ্ড

ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের কারাদণ্ড

আলহামদুলিল্লাহ, আমরা এই রায়ে সন্তুষ্ট: নুসরাতের মা

আলহামদুলিল্লাহ, আমরা এই রায়ে সন্তুষ্ট: নুসরাতের মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App