×

আইন-বিচার

দুর্নীতির অভিযোগ

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন থেকে ২০২৪ সালের ২৩ জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ছবি: সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। নোটিশ অনুযায়ী, শফিউদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযোগটি বর্তমানে অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনের কাছে প্রতিবেদন দেবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আর অভিযোগের সত্যতা না মিললে অনুসন্ধানটি নিষ্পত্তি করা হবে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। প্রায় তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি। সেনাপ্রধান থাকাকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন শফিউদ্দিন।

শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক অনুসন্ধান শুরু করেছে দুদক। এসব অভিযোগে এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ আসনের সীমানা নিয়ে ইসির নতুন গেজেট

১১ আসনের সীমানা নিয়ে ইসির নতুন গেজেট

ফের গ্রেপ্তার হলেন ‘ইয়াবা হুমায়ুন’, বিস্ফোরক মামলাসহ একাধিক অভিযোগ

ফের গ্রেপ্তার হলেন ‘ইয়াবা হুমায়ুন’, বিস্ফোরক মামলাসহ একাধিক অভিযোগ

‘হুজুররা হাসনাতের বেলায় চেতছে, বিএনপির বেলায় চুপ’

‘হুজুররা হাসনাতের বেলায় চেতছে, বিএনপির বেলায় চুপ’

হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্সের তাৎক্ষণিক বদলি

হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্সের তাৎক্ষণিক বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App