×

আইন-বিচার

মাজারের খাদেম হত্যা মামলায় ৫ আসামি খালাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

মাজারের খাদেম হত্যা মামলায় ৫ আসামি খালাস

ছবি : সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অপর দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন।

মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সাত সদস্যকে আসামি করা হয়। পরে বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার সাত আসামিকেই মৃত্যুদণ্ড দেন।

ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে হাইকোর্ট পাঁচ আসামিকে খালাস দেওয়ার পাশাপাশি দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল

মাজারের খাদেম হত্যা ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

দুইদিনের সফর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

অ্যারোটিক ভিডিও নিয়ে বিস্ফোরক দাবি অভিনেত্রীর

অ্যারোটিক ভিডিও নিয়ে বিস্ফোরক দাবি অভিনেত্রীর

মাসের ব্যবধানে আবারও আলোচনায় আইজিপি

মাসের ব্যবধানে আবারও আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App