ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের কেক কাটার ঘটনায় তিনজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আসামিদের জন্য নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত খাবার সরবরাহ এবং হাজতখানার ভেতরে কেক কাটার ঘটনায় সংশ্লিষ্ট তিনজনের কাছে দ্রুত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। ওই সময় আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। পরে সেখানে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় অন্য আসামিদের উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, কেক কাটার ঘটনাসহ বিভিন্ন কারণে ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়গুলো খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
