×

আইন-বিচার

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিফাতকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ হাজির করা হলে দীর্ঘ শুনানি শেষে বিচারক মো. রাকিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

সিফাত আব্দুল্লাহ গাজীপুর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. সেকান্দার আলীর ছেলে।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে ‘আতাঁত’ করে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সভা আয়োজনের মদদদাতা হিসেবে কাজ করেছেন। পুলিশ তদন্ত করে এ বিষয়ে প্রমাণ পেয়েছে বলেও দাবি করেন তিনি। আদালতে এসব বিষয় তুলে ধরার পর বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, ‘সরকারের হীন প্রচেষ্টার কারণে’ সিফাতের জামিন নামঞ্জুর হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে সিফাতকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রীকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করার অভিযোগে গত ৩ সেপ্টেম্বর সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরদিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

বিয়ে করছেন পূজা চেরী, পাত্র কে?

বিয়ে করছেন পূজা চেরী, পাত্র কে?

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App