×

আইন-বিচার

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ছবি: সংগৃহীত

এবার পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা এখনো জানা যায়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

এর আগে একই দিনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা পদত্যাগ করেন।

এ ছাড়া সম্প্রতি পদত্যাগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

আরও পড়ুন: শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

এরও আগে গত জুনে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগপত্র জমা দেন।

সে সময় পদত্যাগকারী কর্মকর্তাদের অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা যৌথভাবে পদত্যাগ করেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঞা গণমাধ্যমকে বলেন, “ব্যক্তিগত কিছু কারণে আজ রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।”

নিজের কাজে মনোযোগ দেওয়ার ইচ্ছা থেকে পদত্যাগ করেছেন জানিয়ে তিনি বলেন, “এখন থেকে প্র্যাকটিসে মনোযোগ দেব।”

২০২৪ সালের ১৩ অগাস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আবদুল জব্বার ভুঞা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App