×

আইন-বিচার

অনুলিপি কারাগারে পৌঁছানোর পর মুক্ত হলেন বিদিশা সিদ্দিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

অনুলিপি কারাগারে পৌঁছানোর পর মুক্ত হলেন বিদিশা সিদ্দিক

বিদিশা সিদ্দিক। ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় সাজা হওয়ার পর কারাগারে থাকা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার জামিনের সব কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।’

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আরও পড়ুন: ‘সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিতের নীতিতে বিশ্বাস করে বিএনপি’

এরপর গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৬ সেপ্টেম্বর (রোববার) হাইকোর্ট তাকে জামিন দেন। ওই আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পান বিদিশা সিদ্দিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App