×

লাইফ স্টাইল

শীতে লবঙ্গ খাওয়ার গুণাবলী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম

শীতে লবঙ্গ খাওয়ার গুণাবলী

ছবি: সংগৃহীত

শীতের সময়ে অসুখ ছড়ানোর ভয় থাকে বেশি তাই এসময়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শক্তিশালী করা জরুরি। শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে সাহায্য করতে পারে লবঙ্গ। এর গুরুত্ব আমরা বেশিরভাগ সময়েই বুঝতে পারি না। খাবারে লবঙ্গ যোগ করলে তা স্বাদ ও সুগন্ধের পাশাপাশি আমাদের সুস্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবে। জেনে নেয়া যাক শীতে লবঙ্গ খাওয়ার উপকারিতা-

১. রোগ প্রতিরোধ ব্যবস্থা- শীতের মাসগুলোতে ফ্লু এবং সর্দি বন্ধ করার জন্য কার্যকরী একটি উপাদান হতে পারে লবঙ্গ। ইউজেনল এবং ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্টে বেশি থাকে লবঙ্গে। সেইসঙ্গে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং আক্রমণাত্মক প্যাথোজেনের বিরুদ্ধে বাধা হিসাবে কাজ করে। লবঙ্গে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। গ্রিন টিয়ের সঙ্গেও ব্যবহার করা যাবে লবঙ্গ।

২. শ্বাসযন্ত্র ভালো রাখে- শীতকালে অনেকেরই শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। কাশি এবং কফ এসময় সঙ্গী হয়ে ওঠে। লবঙ্গের শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী এই সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করে। এই গুণাবলী শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করার পাশাপাশি দীর্ঘস্থায়ী কাশি থেকে মুক্তি দেয়। খাদ্যতালিকায় লবঙ্গ যোগ করলে তা শ্বাসযন্ত্রের জন্য শীতকালীন প্রতিকার হতে পারে।

৩. ব্যথা উপশম- শীতের মাসগুলোতে জয়েন্ট এবং পেশীতে মাঝে মাঝে অস্বস্তিকর ব্যথা হতে পারে। লবঙ্গ ব্যথা উপশমকারী এবং প্রদাহরোধী হিসাবে কাজ করে প্রাকৃতিকভাবে এই ধরনের ব্যথা উপশম করে। এটি জয়েন্ট বা পেশী ব্যথার জন্য একটি প্রাকৃতিক এবং কার্যকর প্রতিকার দিতে পারে। পাশাপাশি ডায়েটে লবঙ্গ যোগ করুন। 

৪. রক্তে শর্করা এবং বিপাক নিয়ন্ত্রণ- স্বাস্থ্য ভালো রাখার জন্য রক্তে শর্করার স্থিতিশীলতা অপরিহার্য, বিশেষ করে শীতকালে। লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। তাই এটি শীতকালীন খাদ্যের একটি অংশ করে নিন। এটি আপনাকে শীতের এই সময়ে সুস্থ থাকতে সাহায্য করবে।

৫. হজমের উন্নতি- শীতকালে অনেক সময় খাবার খাওয়ার পরে আমাদের পরিপাকতন্ত্র অলস হয়ে যেতে পারে। লবঙ্গের আছে কারমিনেটিভ গুণাবলী, যা হজমে সহায়তা করে এবং গ্যাস কমিয়ে দেয়, সেইসঙ্গে পেট ফাঁপার সমস্যা দূরে রাখতেও কাজ করে। লবঙ্গের উষ্ণতা পেট খারাপের ক্ষেত্রে আরামদায়ক হতে পারে। শীতের খাবারে লবঙ্গ ব্যবহার করলে তা আপনার পরিপাকতন্ত্র সুখী এবং স্বাস্থ্যকর রাখতে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন

নাহিদ এবার দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন

আখাউড়ার ২৯ মন্দিরে পূজা উপলক্ষে উপহার বিতরণ

আখাউড়ার ২৯ মন্দিরে পূজা উপলক্ষে উপহার বিতরণ

জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি, যুক্তরাষ্ট্রকে দিলেন হুঁশিয়ারি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি, যুক্তরাষ্ট্রকে দিলেন হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App