×

লাইফ স্টাইল

যেভাবে বানাবেন পাকা আমের লাচ্ছি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১০:৩৩ পিএম

যেভাবে বানাবেন পাকা আমের লাচ্ছি

ছবি: সংগৃহীত

চলছে পাকা আমের মৌসুম। বাজারে এখন পাকা আম বেশ সহজলভ্য। এখনই সময় পাকা আম দিয়ে দারুণ সব পদ তৈরি করে খাওয়ার। চাইলে এই গরমে শরীর ঠান্ডা রাখতে পান করতে পারেন পাকা আমের লাচ্ছি। রইলো রেসিপি-

উপকরণ

১. পাকা আম ২টি

২. টকদই

৩. বিট লবণ

৪. লেবুর রস

৫. খোয়া ক্ষীর

৬. বরফ ও

৭. চিনি।

আরো পড়ুন:আমে রূপচর্চা, ত্বক হবে টানটান!

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

প্রথমে পাকা আম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর ব্লেন্ডারে টকদই ও পাকা আমের টুকরোগুলো দিয়ে চিনি মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে ব্লেন্ড করে নিন। একবার ব্লেন্ড করার পর আরো একবার করতে হবে। এবার এই মিশ্রণের সঙ্গে বিট লবণ ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

তারপর খোয়া ক্ষীর ও বরফ মিশিয়ে নিয়ে আরো একবার ব্লেন্ড করে নিন। ব্যাস, রেডি পাকা আমের লাচ্ছি। একটি কাঁচের গ্লাসে এই লাচ্ছি ঢেলে নেয়া পর তারপর উপর আমের কুচি ছড়িয়ে নিতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App