×

লাইফ স্টাইল

ঘরোয়া উপায়ে ঝকঝকে হবে দাঁত!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১১:৫৯ এএম

ঘরোয়া উপায়ে ঝকঝকে হবে দাঁত!

ছবি: সংগৃহীত

ঝকঝকে দাঁতের সুন্দর হাসি উল্টোদিকের মানুষটির মন ভুলিয়ে দিতে পারে অনায়াসে। তাই দাঁতে চাই বাড়তি ঔজ্জ্বল্য। বিভিন্ন কারণে দাঁতে দাগছোপ পড়ে। নিয়মিত দাঁত মেজেও এমন হতে পারে। তবে দাঁতের দাগছোপ দূর করার ক্ষেত্রে শুধু মাজনের উপর ভরসা করলে চলবে না। ঘরোয়া টোটকাতেও কিন্তু মুশকিল আসান হতে পারে। রইল তেমন কয়েকটি ঘরোয়া টোটকার সন্ধান।

আরো পড়ুন: অ্যালোভেরা দিয়ে যেভাবে বানাবেন চুলের সিরাম

হলুদ

সংক্রমণজনিত রোগের দাওয়াই হলুদ। তবে দাঁত সাদা করতেও এর জুড়ি মেলা ভার। হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। হলুদ ‘জিঞ্জিভাইটিস’-এর মতো দাঁতের রোগ সারাতেও কার্যকরী। দাঁত সাদা করতে কী ভাবে ব্যবহার করবেন হলুদ? এক চামচ হলুদ পানিতে অথবা নারকেল তেলে মিশিয়ে দাঁতে ভাল করে ঘষুন। মিনিট খানেক পরে ধুয়ে নিন। দাঁতের হলদে ভাব কাটবে।

তুলসী

সর্দি-কাশি থেকে সেরে উঠতে তুলসী হল অন্যতম ভরসা। তবে দাঁত চকচকে রাখতেও তুলসীর জুড়ি মেলা ভার। তুলসী দাঁতে বেড়ে ওঠা ব্যাক্টেরিয়া ধ্বংস করে। ফলে ক্যাভিটির মতো সমস্যা থেকে দাঁত সুরক্ষিত থাকে। তুলসী পাতা শুকিয়ে গুঁড়ো করে মাজনের সঙ্গে মাজতে পারেন। উপকার পাবেন।

নিম

দাঁতের যত্নে নিমের দাঁতন সত্যিই উপকারী। দাঁত মজবুত রাখতেও নিমের বিকল্প নেই। তবে দাঁত সাদা করতেও যে নিম সাহায্য করতে পারে, তা অনেকেই জানেন না। কয়েকটি নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে মাজনের সঙ্গে মিশিয়ে নিন। নিমপাতার গুঁড়ো দিয়ে দাঁত মাজলে ঝকঝকে হতে বাধ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App