×

লাইফ স্টাইল

যে ৪ পানীয় দিয়ে দিন শুরু করা উচিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০১:২৫ পিএম

যে ৪ পানীয় দিয়ে দিন শুরু করা উচিত

ছবি: সংগৃহীত

দিনের শুরুটা সুন্দর এবং স্বাস্থ্যকর হওয়া খুবই জরুরি। কারণ দিনের শুরু সুন্দর হলে তার ইতিবাচক প্রভাব পড়ে সারাদিন। কথায় আছে, সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। সুতরাং সকালে আমরা যা খাই, তা প্রভাব ফেলে আমাদের সারাদিনের সুস্থতায়। সকালের খাবার স্বাস্থ্যকর হলে শক্তি বৃদ্ধি করতে যেমন কাজ করে তেমনি ভালো হজমেও সহায়তা করে। অন্যদিকে দিনের শুরুতে অস্বাস্থ্যকর খাবার খেলে তা উল্টো আচরণ করতে পারে। তাই আমাদেরকে সকালের খাবারে মনোযোগী হওয়া খুবই জরুরি। 

চলুন যেনো নেয় যাক সকালবেলার কিছু স্বাস্থ্যকর পানীয় সম্পর্কে। 

ডাবের পানি

ডাবের পানি পছন্দ করেননা এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এটি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকরও। তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরের বিভিন্ন উপকারে আসে ডাবের পানি। এটি পেট প্রশমিত করে, ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। নিয়মিত ডাবের পানি পান করলে তা শরীরকে দীর্ঘ সময় হাইড্রেটেড রাখে। এটি পেটের চর্বি ঝরাতে সাহায্য করে। সুতরাং বিশেষজ্ঞদের পরামর্শ, সকালে ডাবের পানি পান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

লেবু-পানি

সকালে লেবু-পানি পান করার উপকারিতা অনেক। এজন্য আপনাকে প্রথমে এক কাপ কুসুম গরম পানি নিয়ে তাতে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিতে হবে। এবার এই পানীয়তে চুমুক দিয়ে দিন শুরুর পালা। কিছুটা মিষ্টি স্বাদ চাইলে সামান্য মধু যোগ করা যেতে পারে। পানীয়টিতে ক্যালোরি কম। এটি হজমে সহায়তা করে, বিপাক ক্ষমতা বৃদ্ধি করে এবং ভিটামিন সি এর ঘাটতি মেটাতে কাজ করে। তবে পুরোপুরি খালি পেটে এই পানীয় পান করবেন না। সেক্ষেত্রে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে।

গ্রিন টি

গ্রিন টি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । এটি বিপাক ক্ষমতা বৃদ্ধি করে, সেইসঙ্গে ওজন কমাতে সহায়তা করে। গ্রিন টিতে ক্যাটচিনস নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পেটের মেদ কমাতে কার্যকরী ভূমিকা রাখে। প্রতিদিন সকালে তাই আপনার পানীয় হিসেবে গ্রিন টি বেছে নিতে পারেন।

ভেজিটেবল জুস

অনেকের কাছে এই জুস হয়তো খুব বেশি আকর্ষণীয় নয়, কিন্তু এর উপকারিতা অনেক। সকালে নিয়মিত ভেজিটেবল জুস পান করলে নানাভাবে উপকার মিলবে। পালং শাক, সেলারি, শসার মতো তাজা সবজি ব্লেন্ড বা জুস করে লেবু বা আদা মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে পুষ্টি ও হাইড্রেশন দুটিই মিলবে সমভাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App