×

লাইফ স্টাইল

টাঙ্গাইলে মাইক্লো বাংলাদেশের ১৮তম আউটলেট উদ্বোধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

টাঙ্গাইলে মাইক্লো বাংলাদেশের ১৮তম আউটলেট উদ্বোধন

টাঙ্গাইলে মাইক্লো বাংলাদেশের ১৮তম আউটলেট উদ্বোধন

জাপানি লাইফস্টাইল–অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ টাঙ্গাইলে তাদের ১৮তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত, টেকসই ও পছন্দের পোশাক সরবরাহের লক্ষ্যেই প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি।

১৫ নভেম্বর (শনিবার) টাঙ্গাইল জেলার বড় কালীবাড়ী রোডে অবস্থিত এডিসিএল সিটি সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে নতুন আউটলেটটির উদ্বোধন করেন মাইক্লো বাংলাদেশের পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই বছরেরও কম সময়ে ১৮টি শোরুম উদ্বোধনের মাধ্যমে মাইক্লো বাংলাদেশের দ্রুত সম্প্রসারণের নতুন মাইলফলক তৈরি হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘মাইক্লো বাংলাদেশ শুরু থেকেই মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক সরবরাহে কাজ করছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলে আমাদের ১৮তম শোরুম উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। দেশের জনগণকে আরামদায়ক এবং পরিবেশবান্ধব পোশাক পৌঁছে দিতে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।’

উদ্বোধন উপলক্ষে তিন দিনব্যাপী আকর্ষণীয় পুরস্কার ও সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে মাইক্লো বাংলাদেশ। এছাড়া, খুব শিগগিরই আরও নতুন আউটলেট চালুর মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App