৩১ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনে যা ঘটেছিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:২৬ এএম
ছবি : সংগৃহীত
সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। সময়ের সঙ্গে ঘটে যায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলো পরবর্তীতে ইতিহাসের অংশ হয়ে ওঠে। এসব ঘটনা পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান, চিন্তা ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।
বিশ্ব ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিভিন্ন সময়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং জ্ঞান-বিজ্ঞান, রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে অবদান রেখেছেন বহু গুণী ব্যক্তি। তবে সব ঘটনা ইতিহাসে সমানভাবে জায়গা করে নেয় না।
আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬। চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুর তথ্য।
উল্লেখযোগ্য ঘটনা
১৮৪৮ - সংবাদপত্রে প্রথমবারের মতো আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ শুরু হয়।
১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের হাতে যায়।
১৯০৫ - বঙ্গভঙ্গ বিল পাস হয়।
১৯০৭ - ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৭ - মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করে।
১৯৫৯ - কলকাতায় খাদ্যের দাবিতে কৃষকদের মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলিতে ৮০ জন নিহত হন।
১৯৬২ - লাতিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৩ - ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালু করা হয়।
১৯৬৫- মালয়েশিয়ার জাতীয় পতাকা যুক্তরাজ্যে প্রথমবারের মতো উত্তোলন করা হয়।
১৯৬৮- ভারতে তৈরি উপগ্রহ ‘রোহিণী’ আকাশপথে যাত্রা করে।
১৯৬৮- ইরানের খোরাসান অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ১৮ হাজার মানুষ নিহত হন।
১৯৭১- সঙ্গীতশিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।
১৯৭৫- গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৯১- সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজিস্তান স্বাধীনতা লাভ করে।
২০০৫- ইরাকের কাজেমাইন শহরে একটি শোকানুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ মর্মান্তিকভাবে নিহত হন।
এই দিনে যাদের জন্ম
০০১২- রোমান সম্রাট কালিগুলা।
০১৬১- রোমান সম্রাট কোমোডুস।
১৮২১- জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী হারমান ভন হেল্মহোল্টয।
১৮৪৩- জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সপ্তম চ্যান্সেলর গেয়র্গ ভন হেরটলিং।
১৮৪৪- শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী চন্দ্রনাথ বসু।
১৮৭০- ইতালীয় চিকিৎসক ও শিক্ষাবিদ মারিয়া মন্টেসরি। নিজের নামে প্রতিষ্ঠিত ‘মন্টেসরি শিক্ষাপদ্ধতি’র জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত।
১৮৭৯- অস্ট্রিয়ান বংশোদ্ভূত মার্কিন সুরকার ও চিত্রশিল্পী আলমা মাহ্লার।
১৮৮৮- ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী কানাইলাল দত্ত।
১৮৯৭- আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক ফ্রেডরিক মার্চ।
১৯০৭- ফিলিপাইনের অধিনায়ক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও সপ্তম প্রেসিডেন্ট রামোন ডেল ফিরো ম্যাগসেসে।
১৯১৩- ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী বার্নার্ড লভেল।
১৯১৯- ভারতীয় কবি ও লেখক অমৃতা প্রীতম।
১৯২৮- মার্কিন অভিনেতা জেমস হ্যারিসন কোবার্ন।
১৯৩৬- রাশিয়ান লেখক ভ্লাদিমির অরলভ।
১৯৪৪- ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্লাইভ লয়েড।
১৯৪৫- উত্তর আইরিশ গায়ক ও গীতিকার ভ্যান মরিসন।
১৯৪৯- নোবেল পুরস্কারজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এইচ. ডেভিড পলিতজার।
১৯৪৯- মার্কিন অভিনেতা ও প্রযোজক রিচার্ড গিয়ার।
১৯৬০- লেবাননের রাজনৈতিক ও আধাসামরিক সংগঠন হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব হাসান নাসরুল্লাহ।
১৯৬৩- ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ।
১৯৬৯- সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগাল শ্রীনাথ।
১৯৭০- ম্যাসিডোনিয়ার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি।
১৯৭৭- মার্কিন কুস্তিগির ও গায়ক জেফ হার্ডি।
১৯৮২- স্প্যানিশ ফুটবলার পেপে রেইনা।
১৯৮৫- পর্তুগিজ ফুটবলার রোলানদো জর্জ পিরেস দা ফনসেকা।
এই দিনে যাদের মৃত্যু
১৪২২- ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি।
১৬৮৮- ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক জন বুনইয়ান।
১৭৯৫- ফরাসি বংশোদ্ভূত ইংরেজ দাবাড়ু ও সুরকার ফ্রাসোয়া-আঁদ্রে ডানিকান ফিলিডোর।
১৮১১- ফরাসি নৌসেনাপতি ও অভিযাত্রী লুই আন্তনিও ডি বোউগাইনভিলে।
১৮১৪- ইংরেজ অ্যাডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েলসের প্রথম গভর্নর আর্থার ফিলিপ।
১৮৬৪- জার্মান বিচারক, দার্শনিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী ফের্দিনান্দ লাসালে।
১৮৬৭- ফরাসি কবি শার্ল বোদলেয়ার।
১৯২০- জার্মান চিকিৎসক, মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলহেম উন্ট।
১৯৪১- রাশিয়ান কবি ও লেখক মারিনা টসভেটাভা।
১৯৬৩- ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর জর্জ ব্রাকুয়ে।
১৯৭১- খ্যাতনামা ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী বশীশ্বর সেন। একই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত গেরিলা মুক্তিযোদ্ধা, বীর বিক্রম ও ক্রিকেটার আবদুল হালিম চৌধুরী জুয়েলও শহীদ হন।
১৯৭৩- আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জন ফোর্ড।
১৯৮৫- নোবেল পুরস্কারজয়ী জীববিজ্ঞানী ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট।
১৯৮৬- ফিনিশ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও অষ্টম প্রেসিডেন্ট উরহো কেকোনেন।
১৯৮৮- বিশ শতকের খ্যাতনামা রবীন্দ্রসংগীতশিল্পী কনক বিশ্বাস।
১৯৯৩- অস্ট্রিয়ান বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও কিউরেটর স্টেলা ক্রামরিশ, যিনি ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে কাজের জন্য পরিচিত।
১৯৯৭- যুক্তরাজ্যের সাবেক যুবরাজ্ঞী প্রিন্সেস ডায়ানা।
২০০২- নোবেল পুরস্কারজয়ী ইংরেজ রসায়নবিদ জর্জ পোর্টার।
২০০৫- নোবেল পুরস্কারজয়ী পোলিশ বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ জোসেফ রটব্লাট।
২০০৮- ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা কেন ক্যাম্পবেল।
২০১৩- ইংরেজ রসায়নবিদ ও শিক্ষাবিদ ডেভিড প্যারাডাইন ফ্রস্ট।
২০২০- ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
যেসব দেশের স্বাধীনতা দিবস
- মালয়েশিয়া
- কিরগিজিস্তান
- ত্রিনিদাদ ও টোবাগো
