×

লাইফ স্টাইল

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

ছবি : সংগৃহীত

কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয়ে ধারণা পেতে অনেকেই গুগলের সাহায্য নেন। স্বাস্থ্য, রূপচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনের ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতে অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।

পুরুষদের মধ্যেও স্বাস্থ্য, সৌন্দর্যচর্চা ও শরীরচর্চা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। একটি গবেষণার বরাত দিয়ে প্রকাশিত তথ্যে পুরুষদের বেশি অনুসন্ধান করা পাঁচটি বিষয় উঠে এসেছে।

চলুন, জেনে নেওয়া যাক গুগলে পুরুষদের বেশি খোঁজা সেই পাঁচটি বিষয়।

১. পুরুষত্বহীনতার লক্ষণ

যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতা ও কৌতূহল থেকে অনেক পুরুষ পুরুষত্বহীনতার লক্ষণ এবং কীভাবে তা শনাক্ত করা যায়, সে বিষয়ে গুগলে অনুসন্ধান করেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর এ বিষয়ে প্রায় ৬৮ হাজার ৬০০ জন পুরুষ গুগলে খোঁজ করেছিলেন।

২. দাড়ি কামালে কি দাড়ি বেশি বাড়ে?

পুরুষদের সৌন্দর্যচর্চার অন্যতম অংশ দাড়ি। দাড়ি কামালে তা আরও ঘন হয় কিংবা দ্রুত বাড়ে কি না, এমন প্রশ্ন অনেকের মনেই আসে। এ বিষয়ে গুগলে অনুসন্ধান করেছিলেন প্রায় ৬৮ হাজার ৪০০ জন পুরুষ।

৩. পুরুষদের কি স্তন ক্যানসার হতে পারে?

স্তন ক্যানসার সাধারণত নারীদের সঙ্গে বেশি সম্পর্কিত হলেও পুরুষদেরও এ রোগ হতে পারে। এ বিষয়ে সচেতনতা ও কৌতূহল থেকে ২০২১ সালে প্রায় ৬১ হাজার ২০০ জন পুরুষ গুগলে জানতে চেয়েছিলেন, পুরুষদের স্তন ক্যানসার হওয়ার আশঙ্কা রয়েছে কি না।

৪. টুপি পরলে বা চুল বেঁধে রাখলে কি চুল পড়ে?

চুলের যত্ন নিয়েও পুরুষদের আগ্রহ রয়েছে। দীর্ঘ সময় টুপি পরা কিংবা চুলে ঝুঁটি বা বেণি করে রাখলে চুল বেশি পড়ে কি না, তা জানতে গুগলে অনুসন্ধান করেছিলেন প্রায় ৫২ হাজার ১০০ জন পুরুষ।

৫. ব্যায়ামের পর কতটুকু প্রোটিন খাওয়া প্রয়োজন?

শরীর সুস্থ রাখা ও পেশি গঠনে ব্যায়ামের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। তাই ব্যায়ামের পর কতটুকু প্রোটিন খাওয়া উচিত এবং কোন খাবার থেকে তা পাওয়া যায়, সে বিষয়ে গুগলে অনুসন্ধান করেন অনেকে। প্রকাশিত তথ্যে এ বিষয়ে অনুসন্ধানকারী পুরুষের সংখ্যা প্রায় ৫১ হাজার।

এ ছাড়া ব্যায়ামের নিয়ম, শরীরচর্চা এবং বিভিন্ন ধরনের রান্নার রেসিপি সম্পর্কেও গুগলে খোঁজ করেন অনেক পুরুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App