×

অন্যান্য

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:৩৩ পিএম

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

চিরন্তন আর্ট গ্রুপ আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক দলীয় শিল্পকলা প্রদর্শনী অন্তর্লোকের সন্ধানে শুরু হবে আগামী বৃহস্পতিবার ১১ জুন লালমাটিয়ার নতুন প্রতিষ্ঠিত ‘গ্যালারি MAFA’ তে।

৫ দিন ব্যাপী ছয় দেশের ২১ জন শিল্পীর দলীয় প্রদর্শনী কিউরেট করেছেন শিল্পী মাহফুজা বিউটি। বাংলাদেশের প্রবীণ ও নবীন শিল্পীদের পাশাপাশি কানাডা, যুক্তরাষ্ট্র, বসনিয়া ও হার্জেগোভিনা, নেপাল এবং ভারতের শিল্পীদের অংশগ্রহণে প্রদর্শনীটি দৃশ্যমান বাস্তবতার সীমা অতিক্রম করে মানুষের অন্তর্জগতের সৌন্দর্য, অনুভব, প্রশ্ন, আত্ম-অনুসন্ধান এবং সত্তার গভীর স্তরগুলোকে আবিষ্কার করতে চেয়েছেন বিভিন্ন মাধ্যমে করা ৬৫টি শিল্পকর্মের মাধ্যমে।

বাংলাদেশী শিল্পীরা হলেন ওয়াকিলুর রহমান, সুলতানুল ইসলাম, জি এম খলিলুর রহমান, শাম্মী ইয়াসমীন, জাহান আফরোজ রুবা, সাদিয়া হোসেন, মোহাম্মদ আসাদুরজামান আসলাম মোল্লা, মাহফুজা বিউটি, 

জাকিয়া ফেরদৌস, মুনিরা বেগম লিপি, সমীর কুমার বারৈ, সুনীপা ইসলাম, নাজমুন আক্তার, আসিফ রেজা হক এবং ফাহমিদা খাতুন।

এছাড়া আমেরিকার শিল্পী জিম ম্যাথিঊ, কানাডার ক্লায়েড ফিনলে, বসনিয়া ও হার্জেগোভিনার এলিসা টেলিটোভিক, নেপালের ডিবি ইয়ামফু কিরাত এবং ভারতের মনোজ দাশ ও দেবরতি মুখার্জির শিল্পকর্ম প্রদর্শিত হবে।

চিরন্তন আর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ও কিউরেটর মাহফুজা বিউটি বলেন, ‘এই প্রদর্শনী শিল্পচর্চা, সাংস্কৃতিক বিনিময় এবং সৃজনশীল প্রকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাঁদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও সমকালীন শিল্পভাবনাকে এখানে উপস্থাপন করেছেন। বৈচিত্র্যময় মাধ্যম, বিষয়বস্তু ও শৈলীর সমন্বয়ে গড়ে ওঠা এই প্রদর্শনী সমকালীন শিল্পের বহুমাত্রিক রূপকে নতুনভাবে অনুধাবনের সুযোগ করে দেয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App