×

সাহিত্য

আরহাম উল হক চৌধুরীর ‘বর্ণে ব্যঞ্জনা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৭ পিএম

আরহাম উল হক চৌধুরীর ‘বর্ণে ব্যঞ্জনা’

‘বর্ণে ব্যঞ্জনা’ শীর্ষক আরহাম উল হক চৌধুরীর ১৮তম একক প্রদর্শনীর একটি দৃশ্য। ছবি: ভোরের কাগজ

এ বছর ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ হতে চলেছে। আর এই মাইলফলক বার্ষিকী উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ ৭০টি বাংলা ক্যালিগ্রাফী নিয়ে ‘বর্ণে ব্যঞ্জনা’ শীর্ষক আরহাম উল হক চৌধুরীর ১৮তম একক প্রদর্শনীর আয়োজন করেছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারি জুম ও লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ এর পরিচালক ফসয়া গুজো।

‘বর্ণে ব্যঞ্জনা’ প্রসঙ্গে শিল্পী আরহাম উল হক চৌধুরী বলেন, ভাষার রত্নভাণ্ডার তার বচন প্রবচন আর এই প্রাচীন হারিয়ে যাওয়া বচনগুলোকে অনুসন্ধান করে তাকে নানাভাবে নিরীক্ষার মাধ্যমে ছবিতে প্রকাশ করা হয়েছে এই বাংলা ক্যালিগ্রাফিগুলোতে। দীর্ঘদিনের ধারাবাহিক গবেষণার কাজের সমন্বয় দেখা যাবে এই স্মারক প্রদর্শনীতে।

২০০০ সালে গ্যাটে ইনস্টিটিউটে দেশের প্রথম একক বাংলা ক্যালিগ্রাফি প্রদর্শনী ছাড়াও আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ১৯৯৫ সালে নান্দনিক আসবাবের প্রথম একক প্রদর্শনীর মধ্য থেকে আরহাম চৌধুরীর পথচলার শুরু। এ যাবৎ বেশ কিছু ভিন্ন মাধ্যমের কাজ যেমন: ইস্পাতের ভাস্কর্য, ফোয়ারা ভাস্কর্য, ভেষজ রং এর কাজ, দেশীয় গাছের বনসাই এর একাধিক একক প্রদর্শনীর আয়োজন হয়েছে বেঙ্গল শিল্পালয়, ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ রাষ্ট্রদূতের বাসভবন, দৃক, গুলশান সোসাইটি লেক পার্ক সহ বিভিন্ন গ্যালারিতে। সবগুলোর কাজের ধারায় ঐতিহ্য-পুরাণ, প্রকৃতি আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব অনুসন্ধানই হচ্ছে তার কাজের মূল উপজীব্য।

প্রদর্শনীটি চলবে ২২ ফ্রেরুয়ারি পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সংসদে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App