×

সাহিত্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২দিনের নাট্যোৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৯:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২দিনের নাট্যোৎসব

‘ওয়েটিং ফর গডো’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২দিনের নাট্যোৎসব

‘শতবর্ষের এই আলোকতীর্থে স্বাধীনতার এই বীজভূমে আমাদের সৃষ্টির এই উৎসব সত্তা ও স্বপ্নের ভাষায় করি কলরব’ স্লোগানে সোমবার থেকে শুরু হয়েছে থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনায় ১২ দিনব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২১’।

নাটমণ্ডল মিলনায়তনে এই নাট্যোৎসবে আনন্দমুখর পরিবেশে সন্ধ্যায় নাট্যোৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান। এবারের নাট্যোৎসবের উদ্বোধনী দিনে প্রখ্যাত অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারকে সম্মাননা দেয়া হয়। ইতোপূর্বে ফেরদৌসী মজুমদার, আলী যাকের ও আতাউর রহমান বিশেষ এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

বারো দিনে এ উৎসবে মোট ৯টি নাটক মঞ্চায়ন হবে। উদ্বোধনী দিনে স্যামুয়েল বেকেটের নাটক ‘ওয়েটিং ফর গডো’ মঞ্চস্থ হয়। এটি নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ইসরাফিল শাহীন।

উদ্বোধনী দিন থেকে ২৬ মার্চ পর্যন্ত স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় ৭টি নাটক ‘খারিজ’, ‘কোথায় পাব তারে’, ‘রেপার্টরি থিয়েটার এ প্লে’, ‘দ্য শ্যাডো অব হামিংবার্ড’, ‘দ্য টু ক্যারেক্টার প্লে’, ‘শেষ গোধূলীর ঘুম’ ও ‘নাথবতী অনাথবৎ’ মঞ্চস্থ হবে ২৭ থেকে ২৯ মার্চ। নাটকগুলোর নির্দেশকরা হলেন দেবাশীষ কুমার দে প্রশান্ত, মো. আশরাফুল ইসলাম, অপূর্ব চক্রবর্তী, ওয়াজেদ শাহরিয়ার হাশমী, নাদিরা আঞ্জুম মিমি, তাসলিমা হোসেন নদী, ইন্দুরাণী দাশ নিশি।

৩০ মার্চ হতে ১ এপ্রিল পর্যন্ত মঞ্চায়ন হবে ঐতিহ্যবাহী যাত্রাপালা রীতির নিরীক্ষামূলক উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’। এর নির্দেশনায় রয়েছেন বিভাগীয় সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App