×

সাহিত্য

সকালে আসছেন নিথর গাফফার চৌধুরী, বিকেলে দাফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৮:৩৬ এএম

সকালে আসছেন নিথর গাফফার চৌধুরী, বিকেলে দাফন

বরেণ্য সাহিত্যিক ও প্রথিতযশা কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর শব্দস্রষ্টা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আজ শনিবার (২৮ মে) সকালে ঢাকায় এসে পৌঁছাবে।

শুক্রবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

দুপুর একটার দিকে তার মরদেহ জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা সম্পন্ন হবে। বিকেল চারটায় তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে সর্বশেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে। এরপর বিকেল সাড়ে পাঁচটায় তার মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) ভোরে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর ১৯৩৪। তিনি দেশের প্রথিতযশা সাহিত্যিক ও কলামিস্ট। ভাষা আন্দোলনের স্মরণীয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান তারই অমর সৃষ্টি, অমর কীর্তি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

বরিশাল জেলার উলানিয়া গ্রামের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আবদুল গাফ্ফার চৌধুরী। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন। ৩ ভাই, ৫ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

মাদক কারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

এমপি মাসুদ মাদক কারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন সিইসি

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন সিইসি

খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

জননিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App