×

সাহিত্য

সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিন পালন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৫:৫০ পিএম

সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিন পালন

মঙ্গলবার কবি সৈয়দ শামসুল হকের সমাধিতে ফুল দিয়ে পাঠক ও ভক্তরা শ্রদ্ধা জানান। ছবি: ভোরের কাগজ

কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিন বার্ষিকী পালিত হয়েছে। দিনটিতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্প্যমাল্য অর্পণের মাধ্যমে পাঠক ও ভক্তরা শ্রদ্ধা জানান।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম পৌরসভা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সরকারি কলেজ চত্বরের বটতলায় সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় সৈয়দ হক মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আহ্বায়ক শ্যামল ভৌমিক, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর, সাংবাদিক আতাউর রহমান বিপ্লব, কবি সাম্য রাইয়ান প্রমুখ।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সৈয়দ হকের সমাধিকে ঘিরে স্মৃতি কমপ্লেক্স নির্মাণের দাবী জানান। কমপ্লেক্সটি তৈরি হলে কুড়িগ্রামের সাহিত্য সংস্কৃতি আরো বিকশিত হবে। সেই সঙ্গে কবি সৈয়দ হকের সাহিত্য সম্পর্কে নতুন প্রজন্ম আরো জানতে পারবে।

মেলায় বিভিন্ন সাহিত্য সংগঠনের স্টলসহ মেলা মঞ্চে দিনব্যাপী কবির লেখা গান, কবিতা পরিবেশিত হয়।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্ম হয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর (১২ আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন বুধবার (২৮ সেপ্টেম্বর, ১২ আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ) চ্যানেল আই টেলিভিশনের তেজগাঁও চত্বরে সকাল ১০টায় প্রথম নামাজে জানাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে দুপুর দুইটায় দ্বিতীয় নামাজে জানাজা ও অপরাহ্ণে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে সমাহিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App