×

সাহিত্য

কলকাতায় সিলেট উৎসব শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩০ পিএম

কলকাতায় সিলেট উৎসব শুরু

ছবি : ভোরের কাগজ

কলকাতায় সিলেট উৎসব শুরু
কলকাতায় সিলেট উৎসব শুরু

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় দু'দিনব্যাপী ‘সিলেট উৎসব-২০২৩’ শুরু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক স্কুল প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদোষ রঞ্জন দে। সাধারণ সম্পাদক বাপ্পু এন্দো’র পরিচালনায় বক্তব্য রাখেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনী ফেডারেশনের সভাপতি শ্রীমতী কৃষ্ণা দাশ, সাধারণ সম্পাদক মলয় পুরোকায়স্থ, সাংবাদিক বিকচ চৌধুরী, দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শ্রী নির্মল সেন চৌধুরী।

পরে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক দল শ্রীভূমির সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য অপর্ণা বণিকের সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন অলক রায় চৌধুরী, মিরাক্কেল বিজয়ী তপন দাস, অন্যন্যা দাস, অনামিকা দেব, মাদল, জয় শঙ্কর, কল্যাণী দাস, স্বরাজ ভট্টাচার্য্য, শ্রীভূমির পার্বনী এন্দো, অপর্ণা বণিক, জবা দত্ত মণ্ডল, দীপিকা সেন চৌধুরী, পাপিয়া রায়, শর্মিষ্ঠা রায়, দীপ্তা দে, মধুমিতা দাশগুপ্ত, রুমা দেব।

কলকাতা সিলেট উৎসবে বাংলাদেশ, ভারত এবং বহির্বিশ্বে অবস্থানকারী বৃহত্তর সিলেটের অধিবাসীদের বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। দুইদিনের এই উৎসবে চলছে নাট্যানুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, প্রদর্শনী, মেলা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিলেটের ভূমিপুত্র লোকসংগীতের প্রবাদপ্রতীম শিল্পী নির্মলেন্দু চৌধুরী এবং বাংলার সঙ্গীতজগতের অন্যতম কিংবদন্তি লোকসঙ্গীতের অন্যতম প্রতিষ্ঠান অমর পালের জন্মশতবর্ষকে উৎসর্গ করে কলকাতায় চলছে এই সিলেট উৎসব।

সমগ্র অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেছেন কেপিসি গ্লোবাল গ্রুপ। অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনায় রয়েছেন দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদিকা শ্রীমতী দীপ্তা দে।

দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও অল ইন্ডিয়া ফেডারেশন অব শ্রীহট্ট সম্মিলনীর সহযোগিতায় ৭ ও ৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে এবারের সিলেট উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App