×

সাহিত্য

শিল্পকলায় বৃহস্পতিবার শুরু হচ্ছে যাত্রা উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৮:২২ পিএম

শিল্পকলায় বৃহস্পতিবার শুরু হচ্ছে যাত্রা উৎসব

প্রতীকী ছবি

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী যাত্রা উৎসব-২০২৩। এটি উৎসবের ১৪তম আসর। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে উৎসবের যাত্রাপালাগুলো। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উৎসবে মোট ৩৬টি যাত্রাদল তাদের নিজ নিজ যাত্রাপালা পরিবেশন করবে।

নাটক, সাহিত্য ও যাত্রাব্যক্তিত্বসহ যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে। পালা মূল্যানয়কারী সদস্যরা হলেন- খায়রুজাহান মিতু, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, ইউসুফ হাসান অর্ক, তামান্না হক সিগমা।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১ জন করে প্রতিনিধি প্রতিদিন উপস্থিত থাকবেন। শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৩টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৫৫ টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯ টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে। ১৪তম যাত্রা উৎসব ২০২৩ এ অংশগ্রহণকারী সকল যাত্রাপালাগুলি দর্শকদের জন্য উন্মক্ত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App