×

সাহিত্য

যারা নেতৃত্ব দেয় তারা এগিয়ে থাকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম

যারা নেতৃত্ব দেয় তারা এগিয়ে থাকে

ছবি: ভোরের কাগজ

তরুণদের নৈতিক অবক্ষয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সংস্কৃতি চর্চা হতে পারে অন্যতম হাতিয়ার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একসময় গ্রামে সকাল হলেই গানের রেওয়াজ শোনা যেতো। নানা কারণে সেটি কমে এসেছে। সেজন্য বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের নেতৃত্বে ৩০টি বিদ্যালয়ের অংশগ্রহণে ‘যোসেফাইট কালচারাল ক্লাব’ আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এসব কথা বলেন।

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন বি. গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব নাইমুর রহমান দুর্জয় ও সংগীত শিল্পী সুজিত মোস্তফা। স্বাগত বক্তব্য দেন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক (প্রশাসন) জ্যোতি এফ গোমেজ।

মন্ত্রী বলেন, যারা নেতৃত্ব দেয় তারা সবসময় এগিয়ে থাকে। সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের নেতৃত্বে ৩০ বিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসব আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানাই। এর মাধ্যমে স্কুলটি শিক্ষার সঙ্গে সংস্কৃতি ক্ষেত্রেও যে অগ্রগামী তা আরেকবার প্রমাণিত হলো। ছাত্র-ছাত্রীদের নেতৃত্বের গুণাবলী অর্জনের আহবান জানাই। কেননা তারাই আগামী দিনে দেশ ও জাতির কাণ্ডারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App