×

সাহিত্য

শিল্পকলায় যাত্রা উৎসব তৃতীয় দিনে ছিলো ছয়টি পালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩০ পিএম

শিল্পকলায় যাত্রা উৎসব তৃতীয় দিনে ছিলো ছয়টি পালা

ছবি: ভোরের কাগজ

শিল্পকলায় যাত্রা উৎসব তৃতীয় দিনে ছিলো ছয়টি পালা

ছবি: ভোরের কাগজ

শিল্পকলায় যাত্রা উৎসব তৃতীয় দিনে ছিলো ছয়টি পালা

ছবি: ভোরের কাগজ

আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য যাত্রাপালা। আধুনিকতার বিষবাষ্পে হারিয়ে যাওয়ার পথে গর্ব করার মতো শেকড়ের এই সংস্কৃতি। হারিয়ে যাওয়া এই লোক সংস্কৃতির পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে ‘যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২’ এর আলোকে যাত্রাদলগুলোকে নিবন্ধনের লক্ষ্যে ছয়দিনের যাত্রা উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। এটি উৎসবে ১৪তম আসর।

রবিবার (১৫ জানুয়ারি) ছিলো এই উৎসবের তৃতীয় দিন। এদিন একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে দেশের ছয়টি যাত্রাদল ছয়টি যাত্রাপালা পরিবেশন করে। তৃতীয় দিন দুপুর থেকে জমজমাট ছিলো যাত্রাপালার মিলনায়তন।

[caption id="attachment_398861" align="alignnone" width="1280"] ছবি: ভোরের কাগজ[/caption]

এদিন, দিনাজপুরের বিউটি অপেরার যাত্রাপালা ‘কাজল রেখা’, মৌলভীবাজারের সিলেট অপেরা পরিবেশন করে ‘লাইলী মজনু’; নরসিংদীর ইত্যাদি নাট্য সংঘ মঞ্চায়ন করে যাত্রাপালা ‘সাগর ভাসা’; নাটোরের শিল্পী তীর্থ যাত্রা ইউনিট মঞ্চায়ন করে ‘জেল থেকে বলছি’; নেত্রকোনার স্বরবাণী নাট্যচক্র অপেরা পরিবেশন করে যাত্রাপালা ‘মহুয়া সুন্দরী’, ও মুন্সিগঞ্জের মাধুর্য্য অপেরা মঞ্চায়ন করে ‘কৃষ্ণ কলঙ্কিনী রাই’।

বুধবার (১৮ জানুয়ারি) শেষ হবে ছয়দিনের এই উৎসব। ‘যাত্রা শিল্পের নবযাত্রা’ স্লোগানে একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় চলমান এই উৎসব সকলের জন্য উন্মুক্ত।

নাটক, সাহিত্য ও যাত্রাব্যক্তিত্বসহ যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করছেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।

[caption id="attachment_398863" align="alignnone" width="1280"] ছবি: ভোরের কাগজ[/caption]

পালা মূল্যানয়কারী সম্মানীত সদস্যরা হলেন- খায়রুজাহান মিতু, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, ইউসুফ হাসান অর্ক, তামান্না হক সিগমা।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১ জন করে প্রতিনিধি উপস্থিত থাকছেন।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৩টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৫৫টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App