×

সাহিত্য

ঢাকা আর্ট সামিট শুরু আগামীকাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম

ঢাকা আর্ট সামিট শুরু আগামীকাল

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশে শিল্পকর্ম প্রদর্শনী বিষয়ক ও চিত্রকলার অন্যতম বড় আয়োজন ঢাকা আর্ট সামিট (ডিএএস)। এর পর্দা উঠছে আগামীকাল ৩ ফেব্রুয়ারি, শুক্রবার। এবারের ষষ্ঠ সংস্করণে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘বন্যা’। আয়োজনে অংশ নেবেন দেশি-বিদেশি ১৬০ জনেরও বেশি শিল্পী। আগামী ৩-১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এ বছরের আসরে জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সম্পর্ক, বিভিন্ন প্রজন্মের আলোচনা গুরুত্ব পাবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ বছরের আর্ট সামিট উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের কাছে আর্ট সামিটের বিস্তারিত তথ্য তুলে ধরেন সামদানী আর্ট ফাউন্ডেশনের ডিরেক্টর ও প্রেসিডেন্ট নাদিয়া সামদানি এবং ট্রাস্টি রাজিব সামদানি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মাদ সাকের শামীমসহ আরো অনেকে।

তারা জানিয়েছেন, ঢাকা আর্ট সামিটের প্রদর্শনী অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে। প্রদর্শনীকে ঘিরে ইতোমধ্যেই নান্দনিকভাবে সাজানো হয়েছে পুরো আঙিনা। নয়দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে দেশ-বিদেশের প্রখ্যাত শিল্প সমালোচক ও শিল্প সংগ্রাহকদের অংশগ্রহণে থাকছে, ওয়ার্কশপ, পারফরম্যান্স সেমিনার সহ বৈচিত্র্যময় প্রদর্শনী।

ঢাকা আর্ট সামিট-২০২৩ আবর্তিত হয়েছে প্রতিপাদ্য- ‘বন্যা’কে ঘিরে। নদীমাতৃক বাংলাদেশে ‘বন্যা’ শব্দরূপটি কেবলমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এর চেয়ে বেশি কিছু এবং এ দেশে মেয়েশিশুদের নাম হিসেবেও ‘বন্যা’ পরিচিত। এবারে ঢাকা আর্ট সামিটে ‘বন্যা’কে উপস্থাপন করা হয় ভিন্নরূপে; যে প্রশ্ন তোলে গতানুগতিক বাইনারি চিন্তাধারার বিরুদ্ধে- আবশ্যকতা ও অনাবশ্যকতা, পুনর্র্নিমাণ ও দুর্যোগ, শিশু ও প্রাপ্তবয়স্ক, নারী ও পুরুষ বিষয়ক প্রথাগত ধারণা নিয়ে। অংশগ্রহণকারী শিল্পীদের প্রদর্শনীতে এই সম্পর্কের বিশদ তাৎপর্য উঠে আসবে।

এছাড়া, সামদানি আর্ট অ্যাওয়ার্ড প্রদর্শনীতে অংশ নেবেন ১২ জন বাংলাদেশি শিল্পী, যাদের শিল্পকর্মে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ইস্যু প্রাধান্য পাবে।

আগামী ৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা আর্ট সামিটের ষষ্ঠ সংস্করণ উদ্বোধন করবেন। এছাড়া, উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা আর্ট সামিটের পরিচালক ও সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানী, ঢাকা আর্ট সামিট ও সামদানী আর্ট ফাউন্ডেশনের ট্রাস্টি রাজীব সামদানি, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মাদ সাকের শামীমসহ অন্যান্যরা।

আর্ট সামিটের ষষ্ঠ আসরে অংশ নেয়া শিল্পীদের মধ্যে রয়েছেন- সুমাইয়া ভালি, অ্যান্টনি গ্রমলি, আসফিকা রহমান, বিনোদবিহারী মুখার্জি, ভাষা চক্রবর্তী, চিত্রপ্রসাদ, ড্যানিয়েল বয়েড, দামাসুস হাচা, ফয়সাল জামান, গণেশ পইনি, গাজালেহ আভারজামানি, হা বিক চুহেন, হাবিবা নওরোজ, জামাল আহমেদ, জয়দেব রোয়াজা, জানি রুসিকা, কবির আহমেদ মাসুম চিশতি, কামরুজ্জামান স্বাধীন, লালা রুখ, লাপডিয়াং সাইয়েম, ম্যারিনা পেরেজ সিমাও, নাবিল আহমেদ, নাজমুন নাহার কেয়া, পল তাবুরেত, রূপালি গুপ্তা ও প্রসাদ শেট্টি, পূর্ণিমা আক্তার, রফিকুন নবী, সাফিউদ্দিন আহমেদ, সাহেজ রাহাল, তানিয়া গোয়েল, ভেরুনিকা হাপচেনকো, ইয়াসমিন জাহান নুপূর, রিজভি হাসান, গনেশ পাইন ও অন্যরা।

ঢাকা আর্ট সামিটের যাত্রা শুরু ২০১২ সালে। এরপর এ পর্যন্ত পাঁচবার সফলভাবে এই প্রদর্শনী সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতি দুই বছরে আর্ট সামিটের আয়োজন করে থাকে সামদানী আর্ট ফাউন্ডেশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App