×

সাহিত্য

ভাতে ভর্তায়, সূর্যমুখী ফুলে জবি চারুকলায় বসন্ত বরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫১ পিএম

ভাতে ভর্তায়, সূর্যমুখী ফুলে জবি চারুকলায় বসন্ত বরণ

ছবি: ভোরের কাগজ

ভাতে ভর্তায়, সূর্যমুখী ফুলে জবি চারুকলায় বসন্ত বরণ

ছাদে ফুটেছে সূর্যমুখী ফুল। দখিনা হাওয়ায় উড়ছে কাগুজে ফুল। হলুদ, গোলাপি, নীল, লাল শাড়িতে মেতেছে তরুণীরা। সবার মাথায় বসন্তের আগমনী ফুলের মালা। ছেলেরা পড়েছে হরেক রকমের পাঞ্জাবি। ভাতে ভর্তা সবাইকে করা হচ্ছে আপ্যায়ন।

এভাবেই আজ সোমবার (১৩ ফেব্রুযারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারুকলা বিভাগ উদযাপন করলো বসন্ত বরণ ও ভর্তা উৎসব।

সকাল থেকেই চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ছাদে মেতে ওঠে দেশীয় এ উৎসবে। এরপর দুপুর দুইটায় শুরু হয় আলোচনা সভা। সেসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ (ট্রেজারার) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমন, প্রাধ্যক্ষ (প্রক্টর) ড. মোস্তফা কামালসহ বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘আমরা বাঙালি। আমাদের ১২ মাসে ১৩ পার্বণের দেশ। অসাম্প্রদায়িকভাবে আমরা সব উৎসব উদযাপন করি। বেশ কয়েকটি বিভাগ এবার বসন্ত বরণ উৎসব উদযাপন করছে। গ্রামীণ পরিবেশের আদলে বসন্ত বরণ উৎসব দেখে খুবই ভালো লাগছে। বসন্তের ফুল ফোটার উৎসব হোক সবখানে। এতে করে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা দূর হবে সমাজ থেকে।’

এছাড়া, অনুষ্ঠানে চারুকলা বিভাগ ছাত্রলীগের সভাপতি আরাফাত আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ (ট্রেজারার), প্রাধ্যক্ষ (প্রক্টর), শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App