×

সাহিত্য

শেরপুরে গণহত্যার ইতিহাস নিয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘সূর্যদীর গল্প’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৪:১৫ পিএম

শেরপুরে গণহত্যার ইতিহাস নিয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘সূর্যদীর গল্প’

ছবি: ভোরের কাগজ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শেরপুর সদর উপজেলার ঐতিহাসিক সূর্যদী গণহত্যার ইতিহাস নিয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’। জেলা পুলিশের উদ্যোগে নির্মিত এ নাটকটি সূর্যদী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আগামী শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

শেরপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক সমৃদ্ধ ও বর্ণিল। এ অঞ্চলে বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ ও গণহত্যা সংঘটিত হয়েছে। সে সব ঘটনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রয়াসের অংশ হিসেবে জেলা পুলিশের আয়োজনে সূর্যদীর গল্প তুলে আনা হচ্ছে।

জানা গেছে, ‘সূর্যদীর গল্প’ নাটকটির গবেষণা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। রচনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম ও শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App