×

সাহিত্য

প্রতিটি শিল্পকর্মের নিজস্ব ভাষা রয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১০:১০ পিএম

প্রতিটি শিল্পকর্মের নিজস্ব ভাষা রয়েছে

ছবি: ভোরের কাগজ

প্রতিটি শিল্পকর্মের নিজস্ব ভাষা রয়েছে

ছবি: ভোরের কাগজ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রতিটি শিল্পকর্মের বা ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে। শিল্পী যখন তার তুলির আঁচড়ে সেটিকে দর্শকদের সামনে সহজে বোধগম্য করে তুলতে পারেন, সেটিই একজন শিল্পীর সার্থকতা। ফরিদা ইয়াসমিন পারভীন সে ধরনের একজন চিত্রশিল্পী যার প্রতিটি ছবি যেন কথা বলছে, জ্বলজ্বল করছে। প্রতিটি ছবিই আমাকে আকর্ষণ করেছে। তার রঙের ব্যবহার ও থিম দেখে আমি বিস্মিত ও অভিভূত। বিমূর্ত ছবির ধারণা থেকে তিনি ছবিগুলো আঁকলেও এগুলোর বাস্তবতা রয়েছে।

সোমবার (২০ মার্চ) বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৫নং গ্যালারিতে এসএটিভি আয়োজিত এসএটিভি’র চেয়ারম্যান ও প্রবাসী চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের সপ্তাহব্যাপী ‘কালার অব লাইফ’ শীর্ষক প্রথম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

[caption id="attachment_416137" align="aligncenter" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption]

অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এসএ টিভির পরিচালক শামসুল আলম পান্থ, এসএ টিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, শখের বশে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন ছবি আঁকা শুরু করলেও তার প্রদর্শনীটি দর্শকনন্দিত হবে বলে আমি আশা করি। শিল্পীর সন্তানেরা যেভাবে তাদের মাকে উৎসাহ দিয়েছে সেটি প্রশংসার যোগ্য। প্রতিমন্ত্রী এ সময় তরুণ প্রজন্মকে এ ধরনের প্রদর্শনী থেকে নান্দনিকতা ও সৃজনশীলতার শিক্ষা গ্রহণের আহবানও জানান। প্রদর্শনীতে শিল্পীর শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর দরজা সবার জন্য খোলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App