×

সাহিত্য

শিল্পকলার মহাপরিচালক পদে লাকী আরো দুই বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০১:১০ এএম

আলোচনা ও সমালোচনার মধ্যেই শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে লিয়াকত আলী লাকী পুনর্নিয়োগ পেয়েছেন। তাকে আরো দুই বছরের জন্য এই পদে রেখে বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা ১৯৯২-এর বিধি ৩(ঘ) অনুযায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১৩ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

নাট্য নির্দেশক, অভিনেতা লাকী এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে রয়েছেন। এই পদে এতদিন থাকার নজির অন্য কারো নেই।

২০১১ সালের ৭ এপ্রিল প্রথম নিয়োগ পান তিনি। পরবর্তীতে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ ও সবশেষ ২০২০ সালের ১৩ এপ্রিল পুনর্নিয়োগ পান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App