×

সাহিত্য

জবিতে দুই দিন ব্যাপী প্রদর্শিত ‘উজানের মৃত্যু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম

জবিতে দুই দিন ব্যাপী প্রদর্শিত ‘উজানের মৃত্যু’

ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী প্রদর্শিত হলো কালজয়ী লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ’র লেখা সর্বশেষ নাটক ‘উজানে মৃত্যু’।

বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৭টা ও ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রদর্শিত হয় নাটকটি। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীরা নাটকটি মঞ্চায়িত করেছেন।

নাটকটির প্রযোজনায় ছিলেন বিভাগের চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবি। তিনি বলেন, ‘ উজানে মৃত্যু’ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সবশেষ নাটক। তিনটি প্রতীকী চরিত্রের অস্তিত্বহীন অনিশ্চিত গন্তব্যের পরিক্রমায় মানবজীবনের প্রকৃত সত্যের সন্ধান নিয়ে নাটকটি। এখানে অস্তিত্বহীন মানবজীবন ও তার সংগ্রামকে তুলে ধরা হয়েছে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সালজার সালেকিন, তৌহিদ চৌধুরী, রিজভী আহমেদ, সাইফুল ইসলাম শাহিন, দ্রোহী তারা, মমতাজ আরা বর্ষা, মাহবুবা আফরোজ মৌ, শারমিন আক্তার।

উল্লেখ্য, সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘উজানে মৃত্যু’ বাংলা সাহিত্যে এক বিরল সৃষ্টি। ‘বহিপীর’ নাটকের মাধ্যমে নাট্য জগতে পা রাখা সৈয়দ ওয়ালী উল্লাহ ‘উজানে মৃত্যু’ নাটকে গিয়ে ইতি টানেন। এর আগে তিনি রচনা করেন ‘তরঙ্গ ভঙ্গ’ ও ‘সুড়ঙ্গ পেরিয়ে’ নাটক।

সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। জীবন-সন্ধানী ও সমাজ সচেতন এ সাহিত্য-শিল্পী জীবনে অনেক অঞ্চলের মানুষের সাথে মিশবার প্রয়াস পেয়েছেন। আর সে সকল জীবনবোধ থেকে সংগ্রহ হয়েছে তার সাহিত্যের উপাদান। এসবই তার উপন্যাস ও নাটকের চরিত্র-চিত্রণে সর্বদা সহায়তা করেছে।

‘উজানে মৃত্যু’ নাটকের চরিত্রগুলোর কোন নাম নেই। চরিত্র চিত্রণ, বর্ণনাতে নাট্যকার তাদের পুরোপুরি নিঃসঙ্গ করে উপস্থাপন করেছেন। তাই ‘উজানে মৃত্যু’ কে একটা নিঃসঙ্গ সৃষ্টি বলে মনে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App