×

সাহিত্য

প্রবাসের কবিতা: অমানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ পিএম

প্রবাসের কবিতা: অমানুষ
একটি পরিবার যখন একজনের উপর নির্ভরশীল, মনে করবেন সেই পরিবার তখন পরনির্ভরশীল। একটি জাতি যখন একজনের উপর নির্ভরশীল, মনে করবেন সে জাতি তখন ধ্বংসের পথে। একটি দেশ যখন একজনের নেতৃত্বে চলে, মনে করবেন সে জাতি সত্ত্বর অধঃপতনের মুখোমুখি। ঘৃণা নিজে যখন কাউকে ঘৃণা করতে শুরু করেছে, মনে করবেন জাহান্নাম তার নিকটে এসে হাজির হয়েছে। তাদেরও একদিন মৃত্যু হবে, তবে লাশ খুঁজে পাওয়া যাবে না। এ ধরনের মানুষের মৃত্যুতে কেউ দুঃখ পাবে না। বিপদে এদের পরিবারের সবাই পালাতে চেষ্টা করবে, কিন্তু পালাতে কেউ পারবে না। এরা সব জানে এদের মৃত্যুর আগেই, বাকি সময়টি এদের জন্য জাহান্নাম হয়ে থাকে। এরা জ্বলে পুড়ে ধুকে ধুকে মরতে শুরু করে, তারপরও এরা ভালো হতে পারে না। এরা জানে সময় এখন শেষের পথে, জাহান্নামের অগ্নিঝড় এখন ধাওয়া করছে। এদের কেউ তখন আর ঘৃণা করে না। সবাই শুধু করুণা করে এদের করুন অধঃপতনের জন্য। জার্মান মহিলা হিটলারের কাছের লোক ছিলেন, সুইডেনের এক বৃদ্ধাশ্রমে আমার সঙ্গে পরিচয়ে বলেছিলেন তার অভিজ্ঞতার কথা। হিটলার মরে গেছে, মরে নাই তার চরিত্র। মাটির পৃথিবী, মাটির তৈরি মানুষ, মানুষ কেন অমানুষ! লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App